স্ক্যাম সতর্কতা ভুয়া ফার্নিচার ডেলিভারি প্রতারণা
আমি প্রবাসে থাকি। কিছুদিন আগে অনলাইনে ফার্নিচার অর্ডার করি। অর্ডার নেওয়ার সময় তারা জানায় যে নির্দিষ্ট দিনে ঝিনাইদহে আমার বাসায় ফার্নিচার পৌঁছে দেওয়া হবে।
ডেলিভারির দিন আমাকে ফোন করে বলা হয়,
“আপনার মাল বাসার কাছাকাছি পৌঁছে গেছে। এখনই পেমেন্ট করলে আমরা বাসায় পৌঁছে দেব।”
আমি প্রবাসে থাকার কারণে সরাসরি সেখানে যেতে পারিনি। তারা জানায় যে ১৫,০০০ টাকা বিকাশ করলে ফার্নিচার পৌঁছে দেবে। বিশ্বাস করে আমি ওই বিকাশ নম্বরে টাকা পাঠাই।
টাকা পাঠানোর পর প্রতারণার ধাপগুলো
- টাকা পাঠানোর পর তারা বলে
“আপনি বিকাশের খরচ দেননি, ৩০০ টাকা আবার পাঠান।” - এরপর বলে
“পুরো টাকাটাই আবার পাঠাতে হবে, আগেরটা নাকি ঠিক হয়নি।” - কিছুক্ষণ পর আবার ফোন করে ভয় দেখিয়ে বলে
“আপনি এখনই টাকা না পাঠালে আপনার পাঠানো টাকাটা আটকে যাবে / কেটে নেওয়া হবে।” - একই সাথে তারা গালিগালাজ ও মানসিক চাপ দেওয়া শুরু করে।
- বারবার বলা হচ্ছিল “OTP দিন”, কিন্তু কোনো OTP কখনোই আসেনি।
- আমি বুঝতে পারি এটি একটি প্রতারণা। এরপর আর কথা না বলে কল কেটে দিই।
ফলাফল
- ফার্নিচার ডেলিভারি দেওয়া হয়নি
- টাকাও ফেরত দেওয়া হয়নি
- পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেয়